তরুণদের ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনার দ্বার উন্মোচন করা।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা তৈরি, আর্থিক অন্তর্ভুক্তির ধারণা তুলে ধরা এবং ব্যাংকিং ও ফিন্যান্স খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। এ ছাড়া, কর্মসংস্থানের জন্য বা উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতা অর্জনের গুরুত্বসহ ভবিষ্যতের প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করেছে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তার মূল বক্তব্যে তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল জ্ঞান, ভাষার দক্ষতা, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা অর্জনের ওপর জোর দেন।
তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া। জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়ে তোলা এবং নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অর্জন তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।”

