ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএফআইসি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ আমানত বেড়ে একান্ন হাজাড় কোটি টাকা

Link Copied!

১৪১৪টি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ, মো: গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। উক্ত সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের ১৮৯ টি শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক-এ সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতোমধ্যে আইএফআইসি ব্যাংক এর আমানতের পরিমাণ একান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সকল পর্যায়ের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক পরিচালনা নিশ্চিত করছে বলেই উন্নয়নের ধারাবহিকতা অক্ষুন্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি টেকসই ব্যাংক হিসেবে গড়ে তুলেতে স্থায়ী প্রবৃদ্ধি ও কমপ্লায়েন্স নিশ্চিতে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ কর্মকর্তা তৈরীতে ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

পরিচালনা পর্ষদের উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ, মো: গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এ সময় বক্তারা প্রথম জেনারেশনের ব্যাংক হিসেবে আইএফআইসি এর শক্তিশালী ভিত্তি সমূহ নিয়ে আলোচনা করেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন।