ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-১ এর ব্যবসায়িক পর্যালোচনা সভা

Link Copied!

অগ্রণী ব্যাংক পিএলসি’র ঢাকা সার্কেল-১ এর আওতাধীন অঞ্চল, কর্পোরেট ও শাখা সমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার ও মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মুঃ আফজাল হোসেন।
এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধির উপর নির্দেশনা দেন। এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন।