ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

Link Copied!

MAHMUD-BSL-CTG-CITYচট্টগ্রাম প্রতিনিধি: কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সারা  দেশের মত চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর শিল্পকলা একাডেমি থেকে মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম শিশু একাডেমিতে পৌঁছে শেষ হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল ৮টা থেকে কোরআন খতম, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম শিশু একাডেমী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দৌলতুজ্জামান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিনটি উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ আলাদা কর্মসূচির আয়োজন করেছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।  এ উপলক্ষে মুসলিম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মনজুর আলম।
সকালে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
সকালে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করার দৃপ্ত শপথ নেন।
এছাড়া নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে, পাঁচলাইশ থানা ছাত্রলীগ, মহানগর স্বেচ্ছা সেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, সিটি কলেজ  ছাত্রলীগ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, স্বাধীনতা চেতনা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।