ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লাইওভারের নিচের বাগান রক্ষার দাবিতে জামায়াতের মানববন্ধন

Link Copied!

শহরের সৌন্দর্যবর্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখা। শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগানে বৃক্ষরোপণ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী বলেন, ফ্লাইওভার নির্মাণের পর তার নিচে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। পিলারে কৃত্রিম ঘাস লাগানো হয়। এমনকি পরিবেশ রক্ষায় কৃত্রিম ঝর্ণাও স্থাপন করা হয়। এতে নগরবাসী সন্তুষ্ট ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে এই বাগান নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বৃত্তের কারণে বাগানের চারপাশের বেষ্টনী চুরি হচ্ছে, গাছে পানি সরবরাহের অবকাঠামো নষ্ট হচ্ছে। অথচ এই বিষয়গুলো দেখার যেন কেউ নেই।
তিনি বলেন, নতুন কোনো উন্নয়ন প্রকল্প না করতে পারলেও পুরোনো সৌন্দর্যবর্ধনের কাজ রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব। তা না হলে নগর ভবনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।
মানববন্ধনে ৮ নম্বর শুল্ক বহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহীদ আজাদসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা চসিকের তীব্র সমালোচনা করে বলেন, নগরের উন্নয়ন শুধু নতুন প্রকল্প বাস্তবায়ন নয়, পুরোনো প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। যদি সেই দায়িত্ব পালন না করা হয় তবে চট্টগ্রাম নগরবাসীর স্বার্থ বারবার উপেক্ষিত হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা বাগান পুনরায় সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজগুলো যথাযথভাবে রক্ষার দাবি জানান।
কর্মসূচির মাধ্যমে জামায়াত নেতারা নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।