ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, ভেন্যু আরব আমিরাত

Link Copied!

এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক ছিল ভারত। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াবে কি না, গড়ালে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ঘোর সংশয় ছিল। আবার এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত সব জ্বল্পনা-কল্পনা ছাপিয়ে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আগামী সেপ্টেম্বরেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহসিন নাকভি আজ বিকেলের দিকে এক্স হ্যান্ডলে (টুইটার) পোস্ট করা একটি বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন। মাহসিন নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৫ সালের এসিসি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি! বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশিত হবে।’