ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে ড. ইউনূসের সঙ্গে যমুনায় বসছেন ১৪টি রাজনৈতিক দলের নেতারা

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৬ জুলাই) দেশের ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যেসব রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন তারা হলেন- আমিনুল হক টিপু বিশ্বাস (জাতীয় গণফ্রন্ট), মোস্তফা জামাল হায়দার (১২ দলীয় জোট), মাওলানা আব্দুল মাজেদ আতহারী (নেজামে ইসলাম পার্টি), মাওলানা ইউসুফ আশরাফ (বাংলাদেশ খেলাফত মজলিস), ফরিদুজ্জামান ফরহাদ (চেয়ারম্যান, এনপিপি), সৈয়দ এহসানুল হুদা (চেয়ারম্যান, জাতীয় দল), ড. মুশতাক হোসেন (বাংলাদেশ জাসদ), ববি হাজ্জাজ (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট), শামীম হায়দার (মহাসচিব, জাকের পার্টি), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (মহাসচিব, ইসলামী ঐক্যজোট), রফিকুল ইসলাম বাবলু (চেয়ারম্যান, ভাসানী জনশক্তি পার্টি), ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি), মাসুদ রানা (সমন্বয়ক, বাসদ- মার্কসবাদী) ও মন্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম)।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।