বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর-এর নতুন নাটক টিনের তলোয়ার আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে। আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক “টিনের তলোয়ার”। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্যকার অনন্ত হিরা। ‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। ‘টিনের তলোয়ার’ নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ ও পোস্টার চারু পিন্টু।

