ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ লাখ জিমেইল অ্যাকাউন্ট হ্যাক

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 11:29 am
Link Copied!

75r9q5k2

তথ্যপ্রযুক্তি ডেস্ক

রাশিয়ার কিছু হ্যাকার ৪৯ লাখ ত্রিশ হাজার জিমেইল অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড প্রকাশ করেছে।

বিটকয়েন ফোরাম নামে একটি ওয়েবসাইটে টিভসকিট নামে এক ব্যক্তি ওই আইডি ও পাসওয়ার্ডগুলো প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, এগুলোর মধ্যে এখনো ৬০ শতাংশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়নি।

অবশ্য গুগলের পক্ষ থেকে টিভসকিটের দাবি উড়িয়ে দেয়া হয়েছে। গুগলের পক্ষ থেকে বলা হয়, প্রকাশিত ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে মাত্র দুই শতাংশের পাসওয়ার্ড সক্রিয় রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, অ্যান্টি হাইজ্যাকিং নামে একটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা চালু করার কারণে এসব অ্যাকাউন্টে ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

তবে গুগলের পক্ষ থেকে দাবি করা হয় গুগলের কোনো সাইট হ্যাকিংয়ের মাধ্যমে পাসওয়ার্ড চুরির ঘটনা ঘটেনি। বরং একই ইউজার নেম ও পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার করার কারণে এ ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কোনো একটি সাইট হ্যাক হলে ব্যবহারকারীর অন্য সাইটের অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে।

জিমেইলের এই অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ব্যবহারকারীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা। এই একটি অ্যাকাউন্ট ব্যবহার করেই গুগলের অন্যান্য সেবা, যেমন ইউটিউব, গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগলের ম্যাপসের মত সেবাগুলো ব্যবহার করা যায়। এ কারণে ছবি, ভিডিওর মতো ব্যক্তিগত তথ্যগুলোও অন্যদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।