ঢাকাTuesday , 22 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের আত্নার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

Link Copied!

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষর্থীদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ব্যাংকে এ কর্মসূচি পালন করা হয়েছে। শোক পালনের উদ্দেশ্যে ব্যাংকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।

দোয়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।