ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজার হাতে চাচা নিহত

Link Copied!

_e1409710093303চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ায় একটি চায়ের দোকানে বকেয়া টাকাকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের সংঘর্ষে চাচা আব্দুস সালাম (৪০) নিহত হয়েছেন। এ সময় ভাতিজা শহিদুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নিহত আব্দুস সালাম আন্দুলবাড়িয়ার মিস্ত্রিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আব্দুস সালাম বকেয়া ১৫২ টাকা আব্দুল বারিকের দোকানে দেয়ার জন্য যায়। এ সময় টাকা দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই শহিদুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় শহিদুল, তার ভাই মহিদুল ও আসাদুল একত্রিত হয়ে আব্দুস সালাম ও তার ভাই কালামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম গুরুতর আহত হন।
আহত শহিদুলকে পুলিশি পাহারায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রেখেছে। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, আহত শহিদুলের অবস্থা আশঙ্কাজনক।