ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাভেল ব্যাগে পাওয়া শিশুর পরিচয় মিলেছে

Link Copied!

sisuনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে সোমবার বিকেলে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা শিশুটির পরিচয় পাওয়া গেছে। ওই শিশুর নাম শহীদুল ইসলাম ইমন (৫)। তারা বাবার নাম আতাউদ্দিন আতা।
ইমন গত ১৫ মার্চ থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে বনানী থানার উপ-পরিদর্শক ফরিদা জানিয়েছেন, শিশুটির বাবা বনানী থানায় গেছেন। সেখান থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানীতে দেশবাংলা পরিবহনের একটি বাসের ভেতরে ট্র্যাভেল ব্যাগ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
ওই বাসের যাত্রীদের বরাত দিয়ে সোমবার বনানী থানার ওসি বলেছিলেন, ‘আব্দুল্লাহপুর থেকে ট্রাভেল ব্যাগ নিয়ে দুইজন নারী বাসটিতে উঠে। এরপর ব্যাগ রেখে বনানী আসার আগেই ব্যাগ রেখে নেমে পড়েন। এরপর শুধু ব্যাগ দেখে বোমা আতঙ্কে যাত্রীরা চিৎকার করে নেমে যায়। এরপর পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে। যার মধ্যে আনুমানিক পাঁচ বছরের এক শিশুর মরদেহ ছিল।’