ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসে আগুন, সুপারভাইজার-হেলপার দগ্ধ

Link Copied!

bussমৌলভীবাজার প্রতিনিধি: জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার এলাকায় ইন্টারন্যাশন্ল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই গাড়িতে ঘুমিয়ে থাকা সুপারভাইজার ও হেলপার দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সুপারভাইজার আবুল হোসেন (৩০) ও হেলপার মাসুম আহমদ (২৮)।
স্থানীয়রা জানান, বাসটি (সিলেট জ-১১০-৮১৮) দিনের বেলা ট্রিপ শেষে রাতে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দাঁড় করানো ছিল। গাড়ির ভেতরে সুপারভাইজার ও হেলপার ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় সুপারভাইজার ও হেলপাল দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বড়লেখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।