ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি কর্মশালা। “ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস অ্যান্ড অফিশিয়ালস—বরিশাল অ্যান্ড খুলনা জোন ইনক্লুডিং ফরিদপুর ডিস্ট্রিক্ট” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হোটেলে।

কর্মশালায় ব্যাংকের বরিশাল, খুলনা বিভাগ এবং ফরিদপুর জেলার ১৮টি শাখা থেকে মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উপপরিচালক হাফিজুর রহমান। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এএমএল পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও এএমএল বিভাগের প্রধান মো. আসাদুল ইসলাম খান এবং এফএভিপি মো. আশরাফুল ইসলাম। তারা বিনিয়োগ ও বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

আলোচকরা বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু ব্যাংক নয়, দেশের অর্থনীতি এবং নিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের উচিত সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে পরিপালন করা এবং সর্বোচ্চ সতর্ক থাকা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলা হয়, দেশের টেকসই উন্নয়নের স্বার্থে প্রাতিষ্ঠানিক প্রয়াস জোরদার করতে হবে।