ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

Link Copied!

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ফি ও মাসিক কিস্তি দেয়া যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সকল শাখা এবং উপশাখায়। সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) এর মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। এই চুক্তির মাধ্যমে নিবন্ধন, কিস্তি সংগ্রহ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সংযুক্তিকরণ প্রক্রিয়া সহজেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা যাবে।