ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আলম।

সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সিলেট বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি-না, তা দেখে ভাল গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করার নির্দেশনা দেন।

এছাড়া গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে না পাঠিয়ে, যেখানকার আমানত সেখানেই বিনিয়োগ করার পরামর্শ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।