ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মূল্যস্ফীতিতে স্বস্তি, তিন বছর পর ৮ শতাংশের ঘরে

Link Copied!

চলতি বছরের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন।খাদ্যখাতেও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। সোমবার (৭ জুলাই) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস জানায়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।
বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে মূল্য স্ফীতি দেখলো ভোক্তা।