ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোকে চাইছে চেলসি

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 11:12 am
Link Copied!

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

আগামী বছরের জানুয়ারির দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে চাইছে চেলসি। আর এজন্য নাকি ৬০ মিলিয়ন পাউন্ড আলাদা করে রেখে দিয়েছে হোসে মরিনহোর প্রশিক্ষণাধীন ব্লুজরা!

রিয়াল থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া ও জাবি আলোনসোর প্রস্থানের পর সান্তিয়াগো বার্নাব্যুতে অসুখী হয়ে পড়া রোনালদোকে ফের ইংল্যান্ডে উড়িয়ে আনতে চাইছে ধনকুবের রোমান আব্রাহিমোভিচের দল। কেননা ইউরোপীয় ফুটবলে নিজেদের আসনটা শক্ত জমিতে প্রতিষ্ঠা করতে চাইছে ব্লুজরা।

এক্ষেত্রে স্টামফোর্ড ব্রিজের অধিবাসীদের জন্য প্রণোদনা হয়ে দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে রোনালদোর এজেন্টের বিভিন্নমুখী কথাবার্তা। যদিও রোনালদো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটে আছেন। আবার কখনো একটু ঘুরিয়ে অন্যভাবে বলছেন আমি রিয়াল মাদ্রিদেই খুশি।

তবে হোসে মরিনহোর সঙ্গে রোনালদোর ব্যক্তিগত সম্পর্ক কিংবা খেলোয়াড় ক্রয়ে ক্লাবটির ৬০ মিলিয়ন পাউন্ডের বিশাল বাজেট আলাদা করে রাখা হলেও সহজ হবে না রোনালদোকে শিবিরে ভেড়ানোর কাজ। কারণ সিআরসেভেনের মনে আলাদা একটা আসন আছে তার পুরনো ক্লাব ম্যানইউয়ের জন্য।