নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায়, পঙ্গু হাসপাতালের সামনে বাস চাপায় রওশনারা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শেরে বাংলানগর থানার উপপরিদর্শক ইমরুল কায়েস জানান, রিকশা যোগে যাওয়ার সময় সেফটি পরিবহণের একটি বাসা পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন রওশনারা। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ইমরুল কায়েস।

