ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মুক্তিযোদ্ধার মাতা আয়ছাদ বেগমের ইন্তেকাল

Link Copied!

শহীদ মুক্তিযোদ্ধার মাতা আয়ছাদ বেগম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাঁপাডাল গ্রামে নিজ বাড়িতে সোমবার রাত ১১ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ১৯৭১ সালের ১২ অক্টোবর নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ আব্দুল গনির মাতা। তিনি ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় চাঁপাডাল গ্রামে শহীদ আব্দুল গনি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।