ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পলিটেকনিকে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অবরোধ

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 10:58 am
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। এসময় তারা মিছিল এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সব কর্মসূচি পালন করা হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেনসহ চার শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে চলমান আন্দোলনের ৫ম দিন সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে রাস্তায় নেমে আসে। তারা ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করে।

এরপর মহাসড়কে দুপাশে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কর্মসূচি চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ, সম্পাদক খায়রুল বাশার ও ছাত্র নেতা সম্রাট হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘ইনস্টিটিউট অধ্যক্ষ মুনির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুর্নীতি করে আসছে। ছাত্রদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অবৈধভাবে ১২শ করে টাকা নেয়া হয়। আর দাবিকৃত টাকা না দিলে তাদের ফেইল করিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।’

এ ছাড়াও জাতীয় ও বিভিন্ন অনুষ্ঠানাদি না করে খরচ দেখানো হয়। তারা অধ্যক্ষসহ তার চার সহযোগী শিক্ষকের অপসারণ দাবি করে। গত ৬ সেপ্টেম্বর থেকে এ আন্দোলন করে আসছে।

এ ব্যপারে অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেন বলেন, ‘ছাত্ররা যে বিষয় নিয়ে আন্দোলন করে আসছে তা সঠিক নয়।’