ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর জুয়াড়িদের হামলার ঘটনায় মামলা

Link Copied!

courtখাগড়াছড়ি প্রতিনিধি: সদরের কমলছড়িতে গ্রাম্য মেলায় জুয়াড়ি ধরতে গিয়ে পাহাড়ি গ্রামবাসীর হামলায় এএসপিসহ (সদর সার্কেল) আট পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
শনিবার সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।
শুক্রবার কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবছর উদযাপন উপলক্ষে আয়োজিত মেলায় রাতে জুয়াড় আসর বসায় মেলা কৃর্তপক্ষ। খবর পেয়ে রাত ৯টার সময় সদর সার্কেলের নেতৃত্বে সদর থানার ওসিসহ পুলিশ জুয়াড়িদের ধরতে গেলে পাহাড়ি গ্রামবাসীসহ জুয়াড়িরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা করে। এতে সদর সার্কেল এএসপি সারোয়ার আলম, সদর থানার ওসি মিজানুর রহমানসহ আট পুলিশ কনস্টেবল আহত হয়। এদের মধ্যে সার্কেলের মাথায় ইট লেগে গুরুতর জখম হয় এবং অন্যদের হাতে-পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এ সময় ওসির গাড়ি ভাঙচুর করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা, পুলিশ সদস্যদের আহত ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মেলা কর্তৃপক্ষের সদস্য বীর বাবু চাকমাসহ দশ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। মামলা হলেও এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।