বরগুনা প্রতিনিধি: বরগুনায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে শহরের সনিয়া সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় বাসটিতে শুধু হেলপার ঘুমিয়ে ছিল।
বাসের হেলপার জানায়, তিনি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় ঘুম ভাঙলে বাসের পিছনদিকে আগুন দেখতে পান তিনি। এসময় প্রাণ বাঁচাতে একটি ভাঙা জানালা দিয়ে লাফিয়ে পরেন হেলপার। এসময় ২ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ান্ত্রণে আনে।
এদিকে হরতাল-অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন বলে জানান পুলিশ।

