ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানার জুরনাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন মাসুম (২৪) ও আবুল কালাম (২৫) নামের ২ ব্যবসায়ী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আহতরা জানান, তাদের বাড়ি জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায়। গতকাল রাত সাড়ে ১২টার দিকে কাজকর্মে শেষে বাসায় ফেরার পথে ৭/৮ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে মাসুমের কাছে থেকে ৫ হাজার এবং কালামের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের এএসআই সেন্টু জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি আদৌ ছিনতাই না ব্যক্তিগত দ্বন্দ্বের জের তা বের করা হবে।