ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামির স্বীকারোক্তিতে অস্ত্র-গুলি উদ্ধার

Link Copied!

armsযশোর প্রতিনিধি: একাধিক মামলার আসামির স্বীকারোক্তিতে যশোরে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার ফয়সাল ওয়ার্কশপ নামে একটি মোটর গ্যারেজে অভিযান চালিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে এগুলো উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জামাল হোসেন জানান, একাধিক মামলার আসামি শহরের চিহ্ণিত চাঁদাবাজ সাহেদ হোসেন জনিকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। শহরের নীলগঞ্জ-তাঁতীপাড়া এলাকার সাব-কন্ট্রাক্টর কামালের কাছ থেকে চাঁদা আদায় ও স্ট্যাম্পে সই নেয়ার মামলায় তাকে আটক করা হয়। পরে জনির স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোর রাতে তার নিজস্ব প্রাইভেটকার থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।