ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

Link Copied!

Bagerhat-News-বাগেরহাট প্রতিনিধি: জেলার মংলায় নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) ফারুক হোসেনকে প্রধান করে ৯ সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার পরে খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এ ঘোষণা দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগেরহাটের মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ভবন ধসে সাত শ্রমিক নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ জন শ্রমিককে।
বিকেল পর্যন্ত বিধ্বস্ত ভবন থেকে চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মীরা। রাত সাতটা অবধি আরো তিন মৃতদেহসহ ৫০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৩ সালে ১০ নভেম্বর মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণ কাজ শুরু হয়। সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ভবনের কাজ করছিল। ২০১৫ সালের ১০ নভেম্বর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা।