ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘১৭ বছর চেষ্টা করলেও আমরা হামাসকে পরাজিত করতে পারব না’

Link Copied!

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারবে না বলে বেশ কয়েকজন ইহুদিবাদী কর্মকর্তা স্বীকার করেছেন। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান রবিবার বলেছেন, যে এক বছর আট মাসে হামাসকে পরাজিত করতে পারেনি, সে আগামী ১৭ বছর চেষ্টা করলেও সফল হবে না। লিবারম্যান জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, গাজা একটি ফিলিস্তিনি অঞ্চল এবং এটি ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে থাকা উচিত। ওলমার্ট জোর দিয়ে বলেন, সঙ্কট সমাধানের প্রথম পদক্ষেপ হলো যুদ্ধ বন্ধ করা, বন্দীদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া। এই প্রসঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ওরেন সলোমন গাজা যুদ্ধে হামাসের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে বলেন, যুদ্ধের ময়দানে হামাসই এখনও এগিয়ে। হামাস বাহিনী সামরিক যানবাহনের পেছনের ক্যামেরা খুলে এবং খুব সাধারণ সরঞ্জাম ব্যবহার করে বোমা বিস্ফোরণের সময় ও অবস্থান সঠিকভাবে সমন্বয় করছে। তিনি আরও বলেন, তারা সেনাবাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধযান বিরোধী যে ব্যবস্থা সেটাকে কাজে লাগাচ্ছে। হামাসের জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যার মাধ্যমে সমস্যার সমাধান হয়নি বরং অন্যরা তাদের কমান্ডারদের স্থান পূরণ করে ফেলেছে।