ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর ২৪ বছর পূর্তি উদযাপন

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সোমবার (১২ মে ) করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দো’আ মাহ্ফিল এর আয়োজন করা হয়। উক্ত দো’আ মাহ্ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ দো’আ ও মোনাজাত করা হয়। পরবর্তীতে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৪ বছর পূর্তি উদযাপন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ দো’আ মাহ্ফিল অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান তরিকুল ইসলাম এবং করপোরেট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন-সহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ এবং অনুষ্ঠানে দো’আ ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লাইয়েন্স বিভাগের প্রধান মাওলানা মো: ফরিদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে শাহ্জালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অবদান আরো জোরালো ও সক্রিয় হবে। গ্রাহকদেরকে আন্তরিকভাবে সেবা প্রদানে ব্যাংক কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান। তাছাড়া তিনি ব্যাংকের এই শুভক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। শুরু থেকেই এই ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ^াস ছিল, যার ফলে এই স্বল্প সময়ে ব্যাংকটি একটি ভাল অবস্থানে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। গৌরবময় সাফল্যের এই ধারায় গ্রাহক, শুভানুধ্যায়ী, স্টেইকহোল্ডার, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। শাহ্জালাল ইসলামী ব্যাংককে একটি ভালো অবস্থানে নিয়ে আসার জন্য সকল কর্মীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়া এই ব্যাংকের প্রতি গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা যাতে সবসময় অটুট থাকে সেই প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।