ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির পশু পরিবহনে ঈদে চলবে ৩টি বিশেষ ট্রেন

Link Copied!

আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশুর সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ তিনটি ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘ক্যাটেল স্পেশাল’ নামের এই ট্রেনগুলো দুই দিন চলবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে। ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়। ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে। ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।