ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতির আগ্রহ ভারতই দেখিয়েছে, দাবি পাকিস্তানের

Link Copied!

ভারতকে পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি, বরং ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে। রবিবার (১১ মে) রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন। খবর বিবিসির জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি (যুদ্ধবিরতি) লঙ্ঘন করে, তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেবো।’একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন পাকিস্তান আইএসপিআর। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। ব্রিফিংকালে পাকিস্তান বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক স্থাপনা ও ‘সন্ত্রাসী’ প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশ পথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয়-শূন্য ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলেও দাবি করেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। অন্যদিকে, ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আইএসপিআর মুখপাত্র। তিনি বলেন, ‘এটা মনে রাখা উচিত যে, পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধক্ষমতা রয়েছে, যার মধ্যে সামান্যই (ভারতের সঙ্গে সংঘর্ষে) ব্যবহার করা হয়েছে। বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে।’তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা ‘নিছক বোকামি হবে’ বলে তিনি মন্তব্য করেন।