ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করায় গুগলের বিরুদ্ধে মামলা

Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য একটি বিল অনুমোদনের পর তা ম্যাপ আকারে প্রকাশ করেছে। এ ঘটনায় গুগলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউম। এ বিষয়ে শেইনবাউম বলেছেন, তার সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করায় গুগল ম্যাপের বিরুদ্ধে মামলা করেছে। সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, গুগলের বিরুদ্ধে মামলা করা হয়েছে; আমরা গুগলকে অনুরোধ করছি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশকে আমেরিকা উপসাগর এবং মেক্সিকো ও কিউবার অংশকে মেক্সিকো উপসাগর নাম দেওয়া হয়। তিনি আরও বলেন, মেক্সিকো সিটির সুপ্রিম কোর্ট গুগলকে তাদের প্ল্যাটফর্মে মেক্সিকো উপসাগরের নাম অবিলম্বে সংশোধন করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য একটি বিল পাস করার পর শেইনবাউমের এই ঘোষণা এলো।