নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন জামায়াত-শিবির ও চারজন বিএনপিকর্মী।’

