মংলা (বাগেরহাট)প্রতিনিধি : মংলার শিল্প এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে শতাধিক শ্রমিক হতাহত হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার করা হয়েছে তিনজনের মৃতদেহ। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শিল্প এলাকার সেনা কল্যাণ সংস্থার নির্মাণাধীন মংলা সিমেন্ট ফ্যাক্টরি ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, নির্মাণাধী ওই ভবনে শতাধিক শ্রমিক কাজ করছিল। দুপুরের দিকে হঠাৎ করেই ছাদ ধসে পড়ে। এক কর্মরত শ্রমিকরা চাপা পড়ে। ভেতরে থেকে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

