চট্টগ্রামে অনুষ্ঠেয় টেষ্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে তাইজুলের প্রথম বলে মুজারাবানি আউট হলে কোন রান যোগ না করেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে শতরানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক এবং আনামুল হক বিজয়। এর মাঝে বেশ কয়েকটি রেকর্ড করেছেন সাদমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ২৬ ওভারে ১০৫ রানে ব্যাট করছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরান তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিনের একমাত্র উইকেটটি নিয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। এরপর ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম অনিক এবং আনামুল হক বিজয় অবিচ্ছিন্ন থেকেছেন। সাদমান এর মাঝে অনবদ্য অর্ধশতকের কল্যাণে টেস্টে নিজের ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই রান করার পথে তিনি ৪২ ইনিংস খেলেছেন। যার মধ্যে ৬ টি অর্ধশতক এবং একটি শতকও রয়েছে।

