নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনের তিনতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ধানমণ্ডির ১৫ জিগাতলা আবাসিক এলাকার একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়িক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

