ঢাকাMonday , 28 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

Link Copied!

দ্বিতীয় টেস্টে টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। লাঞ্চ বিরতির আগেই ব্যাটিং বান্ধব এই উইকেটে ৮৯ রানে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। দুটি উইকেট ভাগাভাগি করেছেন অভিষিক্ত তানজিম সাকিব ও তাইজুল ইসলাম। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম আঘাত হানে ম্যাচের ১১তম ওভারে। যদিও অষ্টম ওভারেই উইকেট তুলে নেওয়ার মোক্ষম সুযোগ এসেছিল টাইগারদের সামনে। এ সময় মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে দেন বাঁহাতি বেন কুরান। কিন্তু সাদমান ইসলাম সহজ ক্যাচও নিতে পারলেন না। জীবন পান কুরান। জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন আজকের ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হওয়া তানজিম সাকিব। নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে ব্রায়ান বেনেতকে জাকের আলীর ক্যাচ বানান তিনি। বেনেত ফিরেন ৩৩ বলে ২১ রান করে। কুরানও কাটা পড়েন সেই ২১ রানে। যদিও এর আগে নিক ওয়েলচের সঙ্গে জুটি বেধে অর্ধশত রান পার করে জিম্বাবুয়ে। কুরানের উইকেটটি নেন তাইজুল ইসলাম, টম কুরান ও স্যাম কুরানের এ ভাই সরাসরিই বোল্ড হন। নামের পাশে ৩২ রান নিয়ে ওয়েলচ ও ৬ রান নিয়ে শন উইলিয়ামস লাঞ্চ বিরতিতে গেছেন।