ঢাকাSaturday , 26 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিম নিজেই জানালেন, মাঠের ক্রিকেটে কবে ফিরছেন

Link Copied!

গত মার্চে অসুস্থ হওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গেল মাসে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে এক কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার। পরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন তামিম। বাঁহাতি এই ওপেনার গতকাল মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে জানান, শারীরিকভাবে তিনি ভালো আছেন। তামিম বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’ পরে সাম্প্রতিক ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না। বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দিবেন।’