ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার ‘কঙ্কাল’ এর উদ্বোধনী মঞ্চায়ন

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 10:19 am
Link Copied!

Kongkalবিনোদন ডেস্ক

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যতীর্থের নতুন প্রযোজনা ‘কঙ্কাল’। রবীন্দ্রনাথের গল্প থেকে নাটকটির নাট্যরুপ দিয়েছেন রবিউল আলম এবং নির্দেশনা দিচ্ছেন তপন হাফিজ।

‘কঙ্কাল’ নাটকটির প্রথম প্রদশর্নীর উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, বিশেষ অতিথি থাকবেন লিয়াকত আলী লাকী প্রমুখ।

নাট্যতীর্থের ১১তম প্রযোজনা ‘কঙ্কাল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, মাহমুদুর রহমান, ইসমাইল আহমেদ অয়ন, মারুফ তমাল, সাইফুর রহমান, শাওন, পলাশ, নুরজাহান রহমান কলি, মোনালিসা মোনা।