ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কষ্টার্জিত শিরোপার জয়ে আরও কাছে বার্সেলোনা

Link Copied!

গুরুত্বপূর্ণ কয়েকজন তারকাকে রেখেই মায়ার্কোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে খেলায় তার ছাপ পড়েনি। প্রায় ৪০ টি শট নিয়েছেন দলটির খেলোয়াড়রা। যদিও একটি গোল হয়েছে, আর সেটাই জয়ের জন্য যথেষ্ট ছিল। এর ফলে লা লিগায় মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। মঙ্গলবার (২২ এপ্রিল) দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। সেই সাতে পাঁচ ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদকে সাত পয়েন্ট পেছনে ফেলল বার্সা। ম্যাচ ডে’তে মূল একাদশে সাত পরিবর্তন নিয়ে অলিম্পিক স্টেডিয়ামে নামে বার্সেলোনা। ফর্মে থাকা রাফিনিয়া-লেভানদভস্কিদের বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয় আনসু ফাতি, গাভি ও দানি ওলমোকে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে বার্সা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। মোট ২৪টি শট নিয়েও গোলবঞ্চিত ক্লাবটি। তাই অপ্রত্যাশিতভাবে গোলশূন্য স্কোরে বিরতিতে যায় তারা। বিরতির পর প্রথম মিনিটে ওলমোর দারুণ গোল। বক্সের মধ্যে জটলার ভেতর থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। এরপর ৭৯ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লামিনে ইয়ামালে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ৩৩ ম্যাচে বার্সা পেয়েছে ৭৬ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৯। আগামী ১১ মে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।