পটুয়াখালী প্রতিনিধি : ছাত্রীকে নির্যাতন ও জোড়পূর্বক তার পর্নোচিত্র ধারণ করার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওই ছাত্রীর অভিবাকের দায়ের করা মামলায় বুধবার আসামিদের আদালতে হাজির করলে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-তাহসান (২২), নাজমুল হক সিয়াম (২১) ও সাইদুর রহমান জয় (২১)। এরা সবাই নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পটুয়াখালী পলিটেকনিকের ২য় সেমিস্টারের এক ছাত্রীর অভিবাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। আটককৃতদের কাছ থেকে পর্নো ছবি তৈরির ক্যামেরা ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
তিনি আরো জানায়, পলিটেনিকের ছাত্রীদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে এই চক্র দীর্ঘদিন ধরে ছাত্রীদের অন্তরঙ্গ ছবি তুলে ইন্টানেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে মোবাইল, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে আসছিল। এর এরই ধারাবাহিকতায় সোমবার ২য় সেমিস্টারের এক ছাত্রীকে শহরের তিতাস সিনেমা এলাকার ছাত্রবাস, খান ভিলার ৩য় তলায় নোট দেবার কথা বলে তাহসান তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক তাহসান ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ভিডিও ফুটেজ ধারণ করে। এ ঘটনার পর সোমবার রাতেই ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার সকালে অভিযুক্ত তিন জনকে আটক করে এবং আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে পাঠায়।
আটককৃতরা সবাই পটুয়াখালী পলিটেনিকের বিভিন্ন সেমিস্টারের ছাত্র। এদের মধ্যে তাহসান পলিটেনিক ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক এবং বর্তমান সদস্য, নাজমুল হক সিয়াম পলিটেকনিক ছাত্রলীগের সদস্য এবং সাইদুর রহমান জয় জেলা ছাত্রলীগের সদস্য বলে নিজেদের দাবি করেছেন।

