ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাচ শিখিয়ে সাজঘরে ফিরলেন শান্ত-মুশফিক

Link Copied!

সিলেটে অনুষ্ঠেয় প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দুই ওপেনারকে হারিয়ে শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে এরপর মধ্যহ্নভোজ শেষে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ফিফটি তুলতে পারেননি অধিনায়ক শান্ত। ১০ রানের আক্ষেপ নিয়ে আউট হয়েছেন তিনি। শান্তর বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিম উইকেটে আসেন। আশা ছিল ভালো ইনিংস উপহার দেবেন তিনি। তবে ১৮ বলে ৪ রান করে বেনেটকে ক্যাচ শিখিয়ে তিনিও শান্তর পিছু ধরলেন। ফলে বেশ চাপে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৫ রান। মুমিনুল হক ৪৬ ও জাকের আলী শূন্য রানে ব্যাট করছেন। রবিবার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান। ২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। ১ রানের ব্যবধানে সাদমানের পথ ধরেন জয়ও (১৪)। এতে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে টাইগাররা। লাঞ্চ বিরতির মাঠে নেমে দেখে শুনেই খেলছিলেন দুই ব্যাটার। তবে ৩২তম ওভারে মুজারাবানির বলে কাট করতে গিয়ে মাধভেরেকে অনেকটা ক্যাচ ধরা শেখান শান্ত। তার বিদায়ের পর ক্রিজে মুশফিকুর রহিম এসেও থিতু হতে পারলেন না। কিভাবে এ বিপর্যয় কাটাবে, সেটাই এখন দেখার বিষয়।