ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেসার নাহিদের গতি নিয়ে জিম্বাবুয়ে চিন্তিত নয়, যা বললেন শান্ত

Link Copied!

বাংলাদেশের নতুন গতি তারকা নাহিদ রানা। তরুণ এই পেসারকে বর্তমানে বাংলাদেশের সেরা গতির বোলার হিসেবে ধরা হয়, যিনি কিনা ঘন্টায় ১৪৫-১৫০ কিংবা তারও বেশি গতিতে বল করেন। সদ্য টেস্ট খেলতে আসা জিম্বাবুয়েও এই স্পিডস্টারকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়। তবে নাহিদের গতিকে উড়িয়ে দিয়েছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার শন উইলিয়ামস। তার কথার জবাব দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনে শান্তর কাছেও নাহিদের প্রসঙ্গটি যায়। গত শুক্রবার জিম্বাবুয়ের তারকা ব্যাটার শন উইলিয়ামস বলেছেন, নাহিদের গতি নিয়ে তারা চিন্তিত নয়। ওসব আগেও খেলেছেন, বোলিং মেশিনও নাকি বেশি গতিতে বল করে। জবাবে অধিনায়ক শান্ত শনিবার বলেন, ‘ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।’ প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন একটা ঘুরেফিরে আসছে একটি শব্দ, ‘ছোট দল’। শান্তর দৃষ্টিতে প্রতিপক্ষ ‘বড়’ না ‘ছোট’ এই বিভাজন অপ্রাসঙ্গিক, ‘প্রতিপক্ষ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে, এই ধরনের চিন্তা না করে ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলব, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যেন সেই মন মানসিকতা থাকে।’ নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন টাইগার কাপ্তান, ‘আমি আশা করব সামনে যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।’