সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় চলমান পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৯ কর্মীসহ ৮২ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

