ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক

Link Copied!

rapeখাগড়াছড়ি প্রতিনিধি : দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার হোসেন সোহেলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
ধর্ষিতা দশম শ্রেণীর ছাত্রী ও কবাখালী এলাকার পরান্না মার্মার মেয়ে। ধর্ষক সোহেল কবাখালী ইউপি ছাত্রলীগ সভাপতি। তিনি সাবেক ইউপি মেম্বার আব্দুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বিহার থেকে বান্ধবীসহ বাড়ি ফিরছিল। পথিমধ্যে কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তার সঙ্গীরা ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি ছাত্রলীগ সভাপতি সোহেলকে আটক করেছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সকালে শাহরিয়ার হোসেন সোহেল নামে একজনকে কবাখালী এলাকা থেকে আটক করেছে। তিনি কবাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ছাত্রলীগের পদ থেকে এবং দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কারের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলো।