ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেফতার

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই বিপুল শেখ। সোমবার সকালে মুঠোফোনে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বাবুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।