ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুনের আলামত এফবিআইয়ের ল্যাবে পাঠানোর অনমুতি চাওয়া হবে

Link Copied!

FBIনিজস্ব প্রতিবেদক : লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেনের (এফবিআই) ল্যাবে পাঠাতে আদালতের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই এফবিআইয়ের ল্যাবে পাঠানো হবে।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘অভিজিতকে বিভিন্ন সময়ে হত্যার হুমকিদাতাদের ফেসবুক আইডি সনাক্ত করতে এফবিআইয়ের সহযোগিতা চেয়েছি আমরা। যারা তাকে হুমকি দিয়েছে তাদের অধিকাংশই ছাত্র। এফবিআইয়ের প্রতিনিধি দল আরো কয়েকদিন ঢাকায় থাকবে। যেহেতু মামলাটি জটিল তাই একটু সময় লাগবে।’
মনিরুল ইসলাম আরো বলেন, ‘অভিজিত হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবী ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায়নি। হুমকিদাতাদের ১০ জনের একটি তালিকা তৈরী করা হলেও সেই তালিকার কাউকে এখনো গ্রেপ্তা করা সম্ভব হয়নি।’