ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মাদারীপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস ছোবাহান খান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরসভা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসেনসহ কালকিনি, রাজৈর, শিবচর, ডাসার ডাসার উপজেলার জামাতে ইসলামির নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেপোল এলাকায় শেষ হয়।