“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারী, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক কামাল হোসেন, ইউনুছ খান মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক খান মেহেদী হাসান, শামীম মোড়ল, কাজির পাগল অভয় তালুকদার ইনস্টিটিউটের আইসিটি শিক্ষক মাসুদ প্রমূখ। উদ্ভাবনী ধারণার খোঁজে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ১২টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে প্রথম স্থান অর্জন করে লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে মেদিনীমন্ডল উচ্চ বিদ্যালয়।

