ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ৮

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ৩ জন এবং সি/আর ও জি/আর মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত ও রাজনৈতিক মামলা আসামি পৌরসভার কাওয়াক মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে মনোয়ার হোসেন, উপজেলার হাওড়া গ্রামের মঞ্জিল হকের ছেলে রিপন আহমেদ, মধুখোলা গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল করিম রুবেল এবং সি/আর ও জি/আর মামলার ৫ আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।