ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক নারী লতিফা বেগম পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর স্ত্রী। তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেন্সিডিল রেখে বিক্রি করছিল। থানা পুলিশ সুত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ রানা, এস আই রবিউল ইসলাম, এস আই ওসমান আলী, এসআই হায়দার আলী, এ এস আই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া এলাকার লতিফা বেগম নামে নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ৯৭ বোতল ফেনসিডিল নিজ হাতে বাহির করে দেয়। মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায়, এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: মহিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লফিতা বেগমের বসত ঘরের আলমারীর ভিতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, লফিতা বেগম মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ হয়েছে।